Dhaka ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা From Housekeeper to Vice President of HTC Local 6: The Inspiring Journey of Marie Richard  অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভৈরবে জেলা পুলিশের ওপেন হাউজ ডে: জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়

  • Reporter Name
  • সময়: ১১:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৭৮ Time View

০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ভৈরব থানায় বুধবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। শুরুতে অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোহাম্মদ ফয়জুল ইসলাম।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার স্থানীয় জনগণের সঙ্গে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। জবাবে পুলিশ সুপার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জনসাধারণই পুলিশের প্রধান শক্তি এবং তাদের সঙ্গে সমন্বয় করেই জেলা পুলিশ দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও জানান, মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, অযথা পুলিশি হয়রানি কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে জনগণ যেন নির্ভয়ে মত প্রকাশ করে। উপস্থিত ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। সে উদ্দেশ্য বাস্তবায়নে ওপেন হাউজ ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে আইনশাসনকে আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

ভৈরবে জেলা পুলিশের ওপেন হাউজ ডে: জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়

সময়: ১১:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ভৈরব থানায় বুধবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। শুরুতে অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোহাম্মদ ফয়জুল ইসলাম।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার স্থানীয় জনগণের সঙ্গে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। জবাবে পুলিশ সুপার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জনসাধারণই পুলিশের প্রধান শক্তি এবং তাদের সঙ্গে সমন্বয় করেই জেলা পুলিশ দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও জানান, মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, অযথা পুলিশি হয়রানি কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে জনগণ যেন নির্ভয়ে মত প্রকাশ করে। উপস্থিত ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। সে উদ্দেশ্য বাস্তবায়নে ওপেন হাউজ ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে আইনশাসনকে আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  গৌরীপুরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নানসহ তার লোকজন ভোটারদের দ্বারে দ্বারে