Dhaka ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • Reporter Name
  • সময়: ১২:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রাম থেকে ৮ বছর বয়সী শিশু মো. আসিফ মিয়া নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, আসিফ মিয়া আমানিপুর গ্রামের মো. হাবিছ মিয়ার বড় ছেলে। বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সন্তানকে না পেয়ে গত রোববার (১২ জুলাই) মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা মো. হাবিছ মিয়া। একই সঙ্গে প্রশাসন এবং সর্বস্তরের মানুষের কাছে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আসিফের খোঁজ না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তানের ফিরে আসার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত পার করছেন তার বাবা-মা।

শিশুটির বিষয়ে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে মানবিক দৃষ্টিকোণ থেকে মো. হাবিছ মিয়ার মোবাইল নম্বর ০১৭৪২-৭৫৫৬৭৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের আশা, কোনো সহৃদয় ব্যক্তির একটি তথ্য বা ফোনকলই হয়তো নিখোঁজ শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সময়: ১২:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রাম থেকে ৮ বছর বয়সী শিশু মো. আসিফ মিয়া নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, আসিফ মিয়া আমানিপুর গ্রামের মো. হাবিছ মিয়ার বড় ছেলে। বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সন্তানকে না পেয়ে গত রোববার (১২ জুলাই) মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা মো. হাবিছ মিয়া। একই সঙ্গে প্রশাসন এবং সর্বস্তরের মানুষের কাছে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আসিফের খোঁজ না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তানের ফিরে আসার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত পার করছেন তার বাবা-মা।

শিশুটির বিষয়ে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে মানবিক দৃষ্টিকোণ থেকে মো. হাবিছ মিয়ার মোবাইল নম্বর ০১৭৪২-৭৫৫৬৭৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের আশা, কোনো সহৃদয় ব্যক্তির একটি তথ্য বা ফোনকলই হয়তো নিখোঁজ শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  *সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত, লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় চাঞ্চল্য*