Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে সরকারি জায়গায় নির্মাণাধীন ৬ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২১ Time View

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে নির্মাণকাজ চালানোর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা মধ্যবাজারে সরকারি খাস জায়গা দখল করে অনুমোদন ছাড়া ঘর নির্মাণের অভিযোগে ছয় ব্যবসায়ীর নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়ের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে কালিপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মিয়া, একই গ্রামের লাল মিয়া, হোসেনপুর গ্রামের জামাল মিয়া, সাউদপাড়া গ্রামের নাসির মিয়া, বান্দ্রা গ্রামের সুজন মিয়া এবং রংপুর গ্রামের ওয়াসিম মিয়া মহিষখলা মধ্যবাজারের সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ শুরু করেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে তারা দিনের বেলায় নির্মাণকাজ বন্ধ রেখে রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি পুনরায় প্রশাসনের নজরে এলে বুধবার বিকেলে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, মহিষখলা বাজারের ইজারাদার ও মহিষখলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, “হঠাৎ করে বিনা নোটিশে, বাজার কমিটি এবং আমাদের অবগত না করে এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা মোটেও ঠিক হয়নি। বাজারের একটি বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের সুযোগ ছিল। কিন্তু আমাদের কোনোভাবে অবগত না করে এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আমরা অসন্তুষ্ট। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, “সরকারি জায়গায় অনুমোদন ছাড়া নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে অনুমোদনহীনভাবে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এ ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও যদি কেউ সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

মধ্যনগরে সরকারি জায়গায় নির্মাণাধীন ৬ স্থাপনা উচ্ছেদ

সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে নির্মাণকাজ চালানোর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা মধ্যবাজারে সরকারি খাস জায়গা দখল করে অনুমোদন ছাড়া ঘর নির্মাণের অভিযোগে ছয় ব্যবসায়ীর নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়ের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে কালিপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মিয়া, একই গ্রামের লাল মিয়া, হোসেনপুর গ্রামের জামাল মিয়া, সাউদপাড়া গ্রামের নাসির মিয়া, বান্দ্রা গ্রামের সুজন মিয়া এবং রংপুর গ্রামের ওয়াসিম মিয়া মহিষখলা মধ্যবাজারের সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ শুরু করেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে তারা দিনের বেলায় নির্মাণকাজ বন্ধ রেখে রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি পুনরায় প্রশাসনের নজরে এলে বুধবার বিকেলে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, মহিষখলা বাজারের ইজারাদার ও মহিষখলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, “হঠাৎ করে বিনা নোটিশে, বাজার কমিটি এবং আমাদের অবগত না করে এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা মোটেও ঠিক হয়নি। বাজারের একটি বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের সুযোগ ছিল। কিন্তু আমাদের কোনোভাবে অবগত না করে এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আমরা অসন্তুষ্ট। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, “সরকারি জায়গায় অনুমোদন ছাড়া নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে অনুমোদনহীনভাবে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এ ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও যদি কেউ সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন