Dhaka ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মধ্যনগরে মাদকসহ ২ যুবক আটক বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩ ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মহামিছিল, শিক্ষাকর্মীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮ ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, অভিযুক্তের ৫ মাসের কারাদণ্ড ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিং তারিয়াংয়ের সমর্থকদের মানববন্ধনের ঘোষণা শিবপুরে অসহায় বিধবা মিলন রাণীর পাশে ইউএনও, দিলেন মানবিক সহায়তা নবীনগরে আইনশৃঙ্খলা সভা, জনসেবা নির্বিঘ্নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি আব্দুল মান্নানের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ১২:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

প্লাস্টিক বোতল ও ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং (পুনর্ব্যবহার উপযোগী) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য একটি বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় ও সিলেট ডায়োসিসের প্রতিনিধিদলের জামালগঞ্জ পরিদর্শন
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সময়: ১২:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

প্লাস্টিক বোতল ও ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং (পুনর্ব্যবহার উপযোগী) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য একটি বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ লিজগ্রহীতা