আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি |
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মৎস্যসম্পদে বাংলাদেশের অর্জন, পুষ্টি নিরাপত্তা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমরান হোসেন, হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এবং জেলা খামার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মাছচাষি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে মাছ চাষের পাশাপাশি নদী-খাল, বিল ও অন্যান্য জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তারা হরিণাকুন্ডুর জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
পরে একটি র্যালির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী কর্মসূচি শেষ হয়।
Reporter Name 





















