Dhaka ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘মিথ্যাচার নয়, চাই শিষ্টাচার’—মণিরামপুরে যুবদলের প্রতিবাদ কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ১০:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৭ Time View

মো. মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারের দক্ষিণ মাথায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ এবং সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় প্রধান বক্তা হিসেবে মো. মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, “অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। যুবসমাজ এসব অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও রাজনৈতিক সহাবস্থানকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “ভিন্নমত থাকতে পারে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য মিথ্যাচার ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী বলেন, “যুবদল সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে যুবদল অতীতেও রাজপথে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। অপপ্রচার ও অশালীন বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করছে, যা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। তাই সকল রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মধ্যে থেকে রাজনীতি করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

‘মিথ্যাচার নয়, চাই শিষ্টাচার’—মণিরামপুরে যুবদলের প্রতিবাদ কর্মসূচি

সময়: ১০:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মো. মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারের দক্ষিণ মাথায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ এবং সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় প্রধান বক্তা হিসেবে মো. মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, “অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। যুবসমাজ এসব অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও রাজনৈতিক সহাবস্থানকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “ভিন্নমত থাকতে পারে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য মিথ্যাচার ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী বলেন, “যুবদল সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে যুবদল অতীতেও রাজপথে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। অপপ্রচার ও অশালীন বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করছে, যা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। তাই সকল রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মধ্যে থেকে রাজনীতি করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা