Dhaka ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ সদস্য

বগুড়া শহরের কালিতলা মোড়ে গতকাল মঙ্গলবার রাতে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল।

বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে যাওয়া দুই পুলিশ সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীতলা মোড়ে হামলার এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া শহরের ফুলবাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল শহরের কালীতলা এলাকায় যায়। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা।

আলমাস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ সদস্য

সময়: ০৮:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বগুড়া শহরের কালিতলা মোড়ে গতকাল মঙ্গলবার রাতে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল।

বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে যাওয়া দুই পুলিশ সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীতলা মোড়ে হামলার এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া শহরের ফুলবাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল শহরের কালীতলা এলাকায় যায়। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা।

আলমাস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন