
তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের প্রতিকৃতি প্রদর্শনী মৌলভীবাজারে জেলা ছাত্রদলের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রদর্শিত হয়েছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের প্রতিকৃতি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. চৌধুরী শাহান।
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ক্ষণজ্ঞানকে স্মরণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে দেশপ্রেম, বিপ্লবের ইতিহাস এবং জাতীয় সংহতির চেতনায় ভরপুর বিভিন্ন আয়োজন ছিল।
সমাপনী দিনে উপস্থিত ছিলেন মনসুর রহমান মিটু, আলী হুসেন পাপ্পু, বিপ্লব দেব, এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ। অনুষ্ঠানটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা জহির আহমদ, অন্যান্য চরিত্রে ছিলেন অভি, সোহাগ, মাহি, শাওন, নাবিদ, সামছুল, শামিম, সাহেলসহ অন্যান্য তরুণ ছাত্রনেতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে ৭ই নভেম্বরের ইতিহাস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে সচেতন করা এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। তারা বিশ্বাস করেন, এ ধরনের কর্মসূচি দেশের যুবসমাজের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও স্বাধীনতার চেতনা আরও গভীরভাবে ছড়িয়ে দেবে।
মৌলভীবাজার জেলা ছাত্রদল এমন ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে জাতির ইতিহাস ও গৌরবকে জীবন্ত রাখছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তরফদার মামুন মৌলভীবাজার প্রতিনিধি 


























