
খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে
মৌলভীবাজার সদরের মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ইশতিয়াক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল-এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। এছাড়া বদরুল ইসলাম জোসেফসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল হক।
বক্তারা মৌসুমি ফলের পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধে এর গুরুত্ব তুলে ধরেন। তারা স্থানীয়ভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিদ্যালয় ও নিজ আঙ্গিনায় রোপণ ও পরিচর্যার পরামর্শ দেন। শিক্ষার্থীরাও বিভিন্ন ফলের পুষ্টিগুণ তুলে ধরে উপস্থাপনা করে।

অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে ফল ভোজের আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে শেখ ইশতিয়াক আহমদ আয়োজকদের ধন্যবাদ জানান এবং যুব সমাজকে এ ধরনের উদ্যোগে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
Reporter Name 











