Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব পালিত

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে পালিত হয়েছে।
এক দিনব্যাপী এ মহোৎসবকে ঘিরে ভক্তদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, গীতা প্রশিক্ষক ও সংগঠনকে সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কারস্বরূপ হারমোনিয়াম প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক তালুকদার। সঞ্চালনায় ছিলেন সুমন দাশ গুপ্ত ও রাখেশ সরকার।
আর্শীবাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের পৌরোহিত্য তপন চক্রবর্তী।
উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।

প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন (লিটু), সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক বাপ্পা দাশ ও টিটু দে, সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, মনোজ চক্রবর্তী, ডা. সুপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অসংখ্য ভক্ত অনুষ্ঠানে যোগ দেন। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিমুখর হয়ে ওঠে।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসব সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনায় এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

আরও পড়ুনঃ  নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

রাউজানে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব পালিত

সময়: ০৭:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে পালিত হয়েছে।
এক দিনব্যাপী এ মহোৎসবকে ঘিরে ভক্তদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, গীতা প্রশিক্ষক ও সংগঠনকে সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। এছাড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কারস্বরূপ হারমোনিয়াম প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক তালুকদার। সঞ্চালনায় ছিলেন সুমন দাশ গুপ্ত ও রাখেশ সরকার।
আর্শীবাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের পৌরোহিত্য তপন চক্রবর্তী।
উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।

প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন (লিটু), সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক বাপ্পা দাশ ও টিটু দে, সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, মনোজ চক্রবর্তী, ডা. সুপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অসংখ্য ভক্ত অনুষ্ঠানে যোগ দেন। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিমুখর হয়ে ওঠে।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসব সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনায় এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর