Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক বিলীন হওয়ার পথে মাইজপাড়ার তিনটি ঐতিহাসিক মঠ: জরাজীর্ণ কাঠামোয় এলাকার মানুষের উদ্বেগ বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বুড়িচংয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে উত্তরণ ফিসনেট প্রকল্পের উদ্যোগে ৭৩টি সমুদ্রগামী ট্রলারের জেলেদের হাতে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ প্রদান করা হয়

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২১ Time View

সাব্বির কাজী ,রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী রাঙ্গাবালীতে সমুদ্রে মাছ আহরণের সময় প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় ৭৩টি সমুদ্রগামী ট্রলারের জেলেদের হাতে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৭৫০ জন মৎস্যজীবী উপকৃত হবেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। প্রতিটি ট্রলারে ১২ ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়েছে এবং বিতরণের আগে জেলেদের প্রশিক্ষণও প্রদান করা হয়।

উত্তরণের ফিসনেট প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ পাল জানান, উপকূলীয় মৎস্যজীবীরা প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকিh মোকাবিলা করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের মধ্যে নিরাপদ মৎস্য আহরণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে।

এ কার্যক্রম বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিসনেট প্রকল্পের আওতায়, ওশান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনালt ডেভেলপমেন্টের সহযোগিতায় পরিচালিত হয়েছে। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- লাইফ জ্যাকেট, লাইফ বয়া, সিগন্যাল লাইট, ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাংক, রেইন কোট, গামবুট, প্রাথমিক চিকিৎসা বাক্স, প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড গ্লাভস, ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতি এবং ১২০ লিটার ধারণক্ষমতার ময়লা সংরক্ষণ পাত্র।

অনিমেষ পাল আরও জানান, ভবিষ্যতেও উপকূলীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ মৎস্য আহরণ এবং সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

রাঙ্গাবালীতে উত্তরণ ফিসনেট প্রকল্পের উদ্যোগে ৭৩টি সমুদ্রগামী ট্রলারের জেলেদের হাতে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ প্রদান করা হয়

Update Time : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬