
সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও অফিস স্টাফ শ্যামল চন্দ্র নীল দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এবং সারা মাস অনুপস্থিত থাকার পর অফিসে এসে একসাথে হাজিরা খাতায় স্বাক্ষরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও তার স্টাফরা দীর্ঘদিন ধরে(অনুপস্থিত) নিয়মিত অফিসে আসছেন না। সংবাদ সংগ্রহ করতে অফিসে গেলে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।
অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, স্যার অফিসে থাকেন।
তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।
এদিকে হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিস স্টাফ নির্মল বাবু জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কেন স্বাক্ষর হয়নি জানতে চাইলে সে বলেন,স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।y
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাগজে কলমে অফিসে চার জন স্টাফ থাকার কথা থাকলেও দুজনকে উপস্থিত পাওয়া যায়। সংবাদ পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত কর্মকর্তা ও একজন স্টাফ তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন অনুপস্থিতের কারণে অফিসে পরিবেশ ছিল অনেকটা অনানুষ্ঠানিক ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই বিট কর্মকর্তা শোয়েব খান মাসের ২৫ তারিখ আসেন এবং ২৯- ৩০ তারিখে বাড়ি চলে যান। এবং সে নিয়মিত অফিস করেন না।
স্থানীয়দের দাবী,বিট কর্মকর্তা এবং তার স্টাফদের উচিত বন সংরক্ষণ করা উল্টো ভাবে তারা নিয়মিত অফিসে থাকেন না। যখনই আসেন এসে তারা বনের গাছ বিক্রি করেন। এছাড়াও চর বিক্রি বা ইজারার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যান। আমরা চাই তারা নিয়মিত অফিস করুক সংরক্ষিত বন সংরক্ষিত থাকুক পরিবেশের ভারসাম্য রক্ষা হোক।
রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা বলেন, বিট কর্মকর্তা আজকে কোনো ছুটিতে নাই, সে হয়তো বাড়িতে আছে তবে আগামীকালকে ১০ টার মধ্যে অফিসে থাকবে।
জেলা সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার বলেন, এমন কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত অবস্থা নেয়া হবে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মুঠোফোনে জানান, বিষয় টি অবহিত হয়ছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।
Reporter Name 






















