Dhaka ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান, ৭ ভেকু নিষ্ক্রিয়

  • Reporter Name
  • সময়: ১১:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৮ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। কৃষিজমির উর্বরতা রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার উজানখলসী বিল, নওপাড়া ইউনিয়নর আলিয়াবাদ গ্রাম এবং কিসমতগণকৈড় ইউনিয়নর মঙ্গলপাড়া গ্রামে একযোগে তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৭টি ভেকু (এক্সকাভেটর) মেশিন নিষ্ক্রিয় করা হয়, যা অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত হচ্ছিল।

উজানখলসী বিল এলাকায় দায়েরকৃত নিয়মিত মামলাগুলোর মধ্যে রয়েছে,মামলা নং ১০(১৬/০৩/২৫), মামলা নং ১৩(২৪/০১/২৫), মামলা নং ০১(০২/০৩/২৫), মামলা নং ০৫(২৩/০২/২৫) এবং মামলা নং ১৫ (২৩/০৬/২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিকবার সতর্ক করার পরও কিছু প্রভাবশালী চক্র কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির সঙ্গে জড়িত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভূমি মালিকদের অবৈধভাবে পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো চক্র জোরপূর্বক খনন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমির টপসয়েল রক্ষা না করলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী

রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান, ৭ ভেকু নিষ্ক্রিয়

সময়: ১১:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬