Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

  • Reporter Name
  • সময়: ১২:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১০ Time View

মো. রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের নুর নবী (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে মজুত রাখা নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ৪২টি চায়না দুয়ারি জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার (প্রায় ৩ কিলোমিটার)। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার উপকরণ। এতে ছোট-বড় বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী একবার আটকা পড়লে সহজে বের হতে পারে না। ফলে দেশীয় মাছ ও অন্যান্য জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, বিক্রয়, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

সময়: ১২:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬