Dhaka ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন

  • Reporter Name
  • সময়: ১২:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৯ Time View

রামপাল উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে গ্রাম উন্নয়ন সোসাইটি (ভিডিএস) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী উপজেলার বাইনতলা ও ভোজপাতিয়া ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় দুই ইউনিয়নে মোট ৭টি ভিডিএস কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার। তিনি কমিটির কার্যক্রম, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ভোজপাতিয়া ইউনিয়নের শিশু সুরক্ষা সহায়তাকারী খালিদ হাসান জিতু, এলএসবি ও ইম্প্যাক্ট প্লাস সহায়তাকারী এবং সাংবাদিক মো. আকাশ উজ্জামান শেখ, এছাড়া ওয়াশ সহায়তাকারী হারিজ আহমেদ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপি এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রামভিত্তিক উন্নয়ন সোসাইটি কমিটি গঠন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ভোজপাতিয়া ও বাইনতলা ইউনিয়নে এ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, “গ্রামের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। কী করলে সাধারণ মানুষের উপকার হবে এবং গ্রামের উন্নয়ন হবে, তা স্থানীয় জনগণকেই নির্ধারণ করতে হবে।”

তিনি জানান, ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারীরা প্রতি মাসে কমিটির সদস্যদের নিয়ে সভা করবেন। এছাড়া এ অঞ্চলে নিরাপদ পানির সংকট দূর করতে সোলার সেল ওয়াটার প্রজেক্ট বাস্তবায়ন এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি প্রদান করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ পানীয় পানি পেতে পারেন।

মোঃ আকাশ উজ্জামান শেখ,
রামপাল, বাগেরহাট

আরও পড়ুনঃ  কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার, বিএমডিএ কার্যালয়ে হট্টগোল
Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন

সময়: ১২:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬