
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বুধবার ১৮ (ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যও শেখ মোঃ আব্দুল্লাহ’র পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত অনুষ্ঠিত হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে মুনাজাত করেন মুন্সীগঞ্জ-০১ আসনেএ মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জান্নাত কামনা করেন ও যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনার জন্য জনাব তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন৷
সেই সাথে তিনি মুন্সীগঞ্জ-০১ আসনের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে আগামী দিনে মুন্সীগঞ্জ-০১ আসনকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নগরী গড়ে তুলতে দোয়া প্রার্থনা করেন।
Reporter Name 



























