আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। আগে থেকে পরিচালিত এজেন্ট ব্যাংকিং কর্তৃপক্ষ নতুন আউটলেট অনুমোদনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ তুলেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা দাবি করেছেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই নতুন আউটলেটের অনুমোদন দেওয়া হয়েছে।
দুলালপুর মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ রেজাউল করিম জানান, ২০২০ সালের জুলাই মাসে তাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন লোকসানের পর ২০২৫ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে শুরু করে। এরই মধ্যে একই এলাকার গরবাড়ি বাজারে ইসলামী ব্যাংকের আরেকটি এজেন্ট আউটলেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তার অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত দূরত্বের মধ্যে একই ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট স্থাপনের সুযোগ নেই। কিন্তু প্রয়োজনীয় তথ্য গোপন করে ইসলামী ব্যাংকের প্রধান কা
শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। আগে থেকে পরিচালিত এজেন্ট ব্যাংকিং কর্তৃপক্ষ নতুন আউটলেট অনুমোদনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ তুলেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা দাবি করেছেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই নতুন আউটলেটের অনুমোদন দেওয়া হয়েছে।
দুলালপুর মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ রেজাউল করিম জানান, ২০২০ সালের জুলাই মাসে তাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন লোকসানের পর ২০২৫ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে শুরু করে। এরই মধ্যে একই এলাকার গরবাড়ি বাজারে ইসলামী ব্যাংকের আরেকটি এজেন্ট আউটলেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তার অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত দূরত্বের মধ্যে একই ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট স্থাপনের সুযোগ নেই। কিন্তু প্রয়োজনীয় তথ্য গোপন করে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন আউটলেটের অনুমোদন নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নতুন আউটলেটের উদ্যোক্তা আরিফুল রহমানের ভাই শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কাউছার রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে তথ্য গোপনের মাধ্যমে অনুমোদন আদায় করেছেন।
এ বিষয়ে দুলালপুর মোড়ের বিদ্যমান এজেন্ট ব্যাংকের মালিক মোর্শেদ আলম জানান, বিষয়টি জানার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক কিবরিয়া বলেন, “বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে একই ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট অনুমোদন দেওয়া যায় না। নিয়ম-নীতি পর্যালোচনা করেই নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদন দেওয়া হয়েছে।”
এদিকে ইসলামী ব্যাংক পলাশ শাখার সহ-সভাপতি অহিদুল ইসলামও বলেন, “নিয়ম মেনেই নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের অনুমোদন দেওয়া হয়েছে।”
অন্যদিকে, দুলালপুর মোড়ের বিদ্যমান এজেন্ট ব্যাংকের ক্যাশ ইনচার্জ দাবি করেন, নতুন আউটলেটটি কাছাকাছি স্থাপন করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং বিদ্যমান এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দুর্বল হয়ে পড়বে।
এ ঘটনায় স্থানীয় গ্রাহক ও এলাকাবাসী দাবি জানিয়েছেন, নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
র্যালয় থেকে নতুন আউটলেটের অনুমোদন নেওয়া হয়েছে।

Reporter Name 