মো: মারুফ, চট্টগ্রাম সিটি রিপোর্টার
বিপদ কিংবা প্রয়োজনে সহকর্মীর পাশে দাঁড়ানোর চেয়ে বড় মানবিকতা আর হতে পারে না।
ট্রিটমেন্ট হাসপাতালের প্রাণপ্রিয় কর্মচারী রতন কর্মকার ডিউটিরত অবস্থায় হাত ভেঙে আহত হন। তাঁর এই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একতা, সহমর্মিতা ও ভালোবাসার এই মেলবন্ধন প্রমাণ করে—তারা শুধু সহকর্মী নন, বরং একটি ভালোবাসার পরিবার।
রতন কর্মকারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ট্রিটমেন্ট হাসপাতাল পরিবারের সদস্যরা। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
Reporter Name 






















