Dhaka ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন : এমপি মনজুরুল ইসলাম চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১১:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক:

মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদ, তাঁর নিঃশর্ত মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে তেকসাসের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে তা শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত।

বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। বরং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিক-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলরঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আল-আমিন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ  তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
Tag :
জনপ্রিয় নিউজ

আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ

সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

সময়: ১১:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদ, তাঁর নিঃশর্ত মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে তেকসাসের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে তা শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত।

বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। বরং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিক-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলরঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আল-আমিন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়েও থামেনি স্বপ্ন, এবার ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী