Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১০:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৩ Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬”। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে সেমিনার ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামাণিক, বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে সরাসরি ভূমি সেবা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু ঘিরে ধূম্রজাল নিহতের স্ত্রী-সন্তান আত্মগোপনে
Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সময়: ১০:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬”। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে সেমিনার ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামাণিক, বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে সরাসরি ভূমি সেবা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সাপাহারে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন