হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে শরবত বিতরণ ও যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আম বিক্রির মৌসুমে ব্যস্ত এই এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি সারোয়ার জাহান চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।
কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















