Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জনগণের কল্যাণে জন্য কাজ করতে হবে,এলাকার উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে একে এম ফজলুল হক মিলন, এমপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ মাধবপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক তেঁতুলিয়া উপজেলা পাথর ও বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ফেডারেশনের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৪৪ Time View

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সীমান্ত এলাকায় যে কোনো ধরনের গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়া উপজেলা পাথর ও বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ফেডারেশনের শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা

সময়: ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সীমান্ত এলাকায় যে কোনো ধরনের গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত