Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

  • Reporter Name
  • সময়: ০৭:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয় সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, সার ডিলার মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মাসুক আলমসহ বিসিআইসি, বিএডিসি এবং বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ডিলাররা।

সভায় আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাজারে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং প্রতিটি ডিলার ও খুচরা ডিলারকে সার বিক্রির ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সঠিক মূল্যে সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও ডিলারকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

সময়: ০৭:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬