Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭৭ Time View

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজঃ

সিরাজুল আলম খানের ১৪ দফাই আগামী বাংলাদেশের রূপরেখা।স্বাধীনতার অন্যতম সংগঠক -এর প্রস্তাবিত ১৪ দফাকে আগামী বাংলাদেশের রাষ্ট্রগঠনের কার্যকর রূপরেখা হিসেবে উল্লেখ করেছেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি।

গত শুক্রবার,৩ জুলাই ২০২৬,বিকাল ৩টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সিরাজুল আলম খানের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ‘১৪ দফাই আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরূপ হাসান শাহীন বলেন, আরও উন্নত, জ্ঞানভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সিরাজুল আলম খানের ১৪ দফার বিকল্প কোনো প্রস্তাবনা বর্তমানে নেই। তিনি অভ্যন্তরীণ উপনিবেশ ও পরাধীনতা থেকে মুক্তির লক্ষ্যে বিকশিত সমাজশক্তির অদলীয় রাজনৈতিক চর্চা, চিন্তার স্বাধীনতা এবং রাষ্ট্রক্ষমতায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উদ্বোধন করেন ডা.ম রশীদ আহমেদ এবং সাংবাদিক মো. শহীদুজ্জামান।খবর আইবিএননিউজ ।

মশিউর রহমান মসীরলসঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিল্টন হোসেন, আকাশ আহমেদ, এম.এ. আউয়াল, হামিদুল হক,তফাজ্জল হোসেন ও লাভলী আক্তার সহ বিভিন্ন শ্রম, পেশাজীবী, কর্মজীবী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা এবং ১৪ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা নিয়ে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত আলোচনা ও গবেষণার আহ্বান জানানো হয়।সভার শুরুতে সিরাজুল আলম খান এবং ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধসহ আজ পর্যন্ত সকল আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত

সময়: ০৯:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬