Dhaka ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক টেকনাফ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার

কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের নিখোঁজ ৬ শ্রমিককে টেকনাফের রাজারছড়া নামের একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।

ওসি জানান, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে ছয়জনের মধ্যে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফের রাজারছড়া পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় । এই সূত্র ধরে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের দল রাজারছড়া পাহাড়ে অভিযার চালায়। এসময় পাহাড়ের গহীন এলাকা থেকে অপহৃত ছয়জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়৷ তবে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৫ তরুণসহ ৬ জন কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিখোঁজদের কয়েকজন স্বজন মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। অবস্থান অবগত হওয়ার সাথে সাথে পুলিশের একটি দল রাতেই অভিযানে যায় এবং রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় অপহৃত ৬জনকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, উদ্ধারে তাদেরকে থানায় আনা হয়েছে। কিভাবে, কারা তাদেরকে অপহরণ করে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জবাবন্দির পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

এ বিষয়ে নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই ও নিখোঁজ খালেদ হাসানের চাচা আব্দুল বাছিত দুলাল জানান, এমাদ উদ্দিন ও খালেদ আহমদসহ তাদের সঙ্গীয় সবাই ১৫ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছান। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে এমাদ উদ্দিন মোবাইল ফোনে কল দিয়ে বাড়িতে জানিয়েছে, তারা সবাই কর্মস্থলে পৌঁছেছেন। এরপর আর বাড়িতে যোগাযোগ করেননি। তখন বাড়ি থেকে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক টেকনাফ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার

সময়: ০১:৩৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের নিখোঁজ ৬ শ্রমিককে টেকনাফের রাজারছড়া নামের একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।

ওসি জানান, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে ছয়জনের মধ্যে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফের রাজারছড়া পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় । এই সূত্র ধরে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের দল রাজারছড়া পাহাড়ে অভিযার চালায়। এসময় পাহাড়ের গহীন এলাকা থেকে অপহৃত ছয়জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়৷ তবে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৫ তরুণসহ ৬ জন কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিখোঁজদের কয়েকজন স্বজন মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। অবস্থান অবগত হওয়ার সাথে সাথে পুলিশের একটি দল রাতেই অভিযানে যায় এবং রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় অপহৃত ৬জনকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, উদ্ধারে তাদেরকে থানায় আনা হয়েছে। কিভাবে, কারা তাদেরকে অপহরণ করে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জবাবন্দির পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন