Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১২:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

সিলেট মহানগরীর একটি আবাসিক এলাকার বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন। নিহতদের মধ্যে সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের এক গৃহকর্মী রয়েছেন।

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াত দিবসে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর শ্রদ্ধার্ঘ নিবেদন
Tag :
জনপ্রিয় নিউজ

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সময়: ১২:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সিলেট মহানগরীর একটি আবাসিক এলাকার বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন। নিহতদের মধ্যে সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের এক গৃহকর্মী রয়েছেন।

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পছন্দ মির্জা ফখরুল