Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ Time View

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দ্রুত ইজারার দাবি

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দ্রুত নিয়ম মেনে বৈষম্যহীনভাবে নদীটি ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি।

এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার ও আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতির জন্য ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকায় একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং দুই তীরের বসতবাড়ি ও স্থাপনা হুমকির মুখে পড়ছে।

সমাবেশে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতের টহল ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জড়িত বালুখেকো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা

কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ধোপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন

সময়: ০৮:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দ্রুত ইজারার দাবি

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দ্রুত নিয়ম মেনে বৈষম্যহীনভাবে নদীটি ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি।

এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার ও আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতির জন্য ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকায় একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং দুই তীরের বসতবাড়ি ও স্থাপনা হুমকির মুখে পড়ছে।

সমাবেশে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতের টহল ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জড়িত বালুখেকো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন