Dhaka ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ আটক ১, অভিযুক্তের ভিন্ন দাবি

  • Reporter Name
  • সময়: ১২:১৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪৩ Time View

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধনপুর ইউনিয়নের লক্ষীরপাড় এলাকায় মাদক কেনাবেচা চলছে।

পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ সবুজ মিয়া (৫১), পিতা- মৃত কালা মিয়া, গ্রাম- চিনাকান্দি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করেছেন।

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন আটক সবুজ মিয়া। তিনি বলেন, জব্দকৃত মদ তার নয়। তিনি পুকুর পাড়ে বসে ছিলেন এবং চান্দের বাজারের রুবেল নামে এক ব্যক্তি অবৈধ মদের ব্যবসায়ীর কাছে মদ বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ র‍্যাব এসে তাকে আটক করে। তিনি আরও দাবি করেন, তিনি মাঝে মাঝে মদ পান করলেও এর ব্যবসার সঙ্গে জড়িত নন এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিক রুবেল।

এদিকে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ আটক ১, অভিযুক্তের ভিন্ন দাবি

সময়: ১২:১৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধনপুর ইউনিয়নের লক্ষীরপাড় এলাকায় মাদক কেনাবেচা চলছে।

পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ সবুজ মিয়া (৫১), পিতা- মৃত কালা মিয়া, গ্রাম- চিনাকান্দি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করেছেন।

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন আটক সবুজ মিয়া। তিনি বলেন, জব্দকৃত মদ তার নয়। তিনি পুকুর পাড়ে বসে ছিলেন এবং চান্দের বাজারের রুবেল নামে এক ব্যক্তি অবৈধ মদের ব্যবসায়ীর কাছে মদ বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ র‍্যাব এসে তাকে আটক করে। তিনি আরও দাবি করেন, তিনি মাঝে মাঝে মদ পান করলেও এর ব্যবসার সঙ্গে জড়িত নন এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিক রুবেল।

এদিকে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫