Dhaka ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি। বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া

  • Reporter Name
  • সময়: ১১:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

——————————————
ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দালালের প্ররোচনায় ঋণ করে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন বাবা। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর মাত্র দুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের রমজান মিয়া। ছেলের কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। দ্রুত তাঁর সন্ধান বের করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ রমজান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছেলে। ছেলেকে সৌদি আরবে পাঠাতে তাঁর বাবা সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করেছিলেন। দালালের মাধ্যমে ওই টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান তিনি। এখন ছেলের সন্ধান না পেয়ে একদিকে দুশ্চিন্তা, অন্যদিকে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামের মরহুম নুর মিয়ার ছেলে মানিক মিয়া। রমজানকে সৌদি আরবে যেতে উৎসাহিত করেন মানিক মিয়া।

বিবাহসূত্রে তিনি অচিন্তপুর গ্রামে তাঁর শ্বশুর মরহুম মমরু মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে প্রথম অবস্থায় বসবাস করতেন। পরবর্তীতে তিনি শ্বশুর বাড়ির পাশেই জায়গা ক্রয় করে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে
বসবাস করছেন। বর্তমানে মানিক মিয়াও সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর উৎসাহে একপর্যায়ে রমজানের পরিবার তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবে পৌঁছান রমজান মিয়া। সেখানে পৌঁছানোর পর মুঠোফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তিনি। দুই দিন পর আবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করে দালাল মানিক মিয়ার সাথে নিরাপদেই আছেন পরিবারকে
জানান। সে সময় তিনি সৌদি আরবের রিয়াদে আল খালিজ জেলা, শেখ জাবের আল আহমদ আল সাবাহ রোড এলাকায় অবস্থান করছেন বলে জানান। কিন্তু এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা দালাল মানিক মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মানিক মিয়া জানান, তাঁর সঙ্গেও রমজানের কোনো যোগাযোগ নেই। এতে আরও হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিশেষে মানিক মিয়া রমজানের বিনিময়ে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ  পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন

নিখোঁজ রমজানের কোনো সন্ধান না পেয়ে অবশেষে তাঁর ভাই মো. তাজেরুল ইসলাম সুনামগঞ্জের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই দালাল মানিক মিয়ার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযোগটি তদন্ত করে রমজানের অবস্থান শনাক্ত এবং তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হউক। #

Tag :
জনপ্রিয় নিউজ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন

সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া

সময়: ১১:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

——————————————
ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দালালের প্ররোচনায় ঋণ করে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন বাবা। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর মাত্র দুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের রমজান মিয়া। ছেলের কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। দ্রুত তাঁর সন্ধান বের করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ রমজান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছেলে। ছেলেকে সৌদি আরবে পাঠাতে তাঁর বাবা সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করেছিলেন। দালালের মাধ্যমে ওই টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান তিনি। এখন ছেলের সন্ধান না পেয়ে একদিকে দুশ্চিন্তা, অন্যদিকে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামের মরহুম নুর মিয়ার ছেলে মানিক মিয়া। রমজানকে সৌদি আরবে যেতে উৎসাহিত করেন মানিক মিয়া।

বিবাহসূত্রে তিনি অচিন্তপুর গ্রামে তাঁর শ্বশুর মরহুম মমরু মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে প্রথম অবস্থায় বসবাস করতেন। পরবর্তীতে তিনি শ্বশুর বাড়ির পাশেই জায়গা ক্রয় করে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে
বসবাস করছেন। বর্তমানে মানিক মিয়াও সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর উৎসাহে একপর্যায়ে রমজানের পরিবার তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবে পৌঁছান রমজান মিয়া। সেখানে পৌঁছানোর পর মুঠোফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তিনি। দুই দিন পর আবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করে দালাল মানিক মিয়ার সাথে নিরাপদেই আছেন পরিবারকে
জানান। সে সময় তিনি সৌদি আরবের রিয়াদে আল খালিজ জেলা, শেখ জাবের আল আহমদ আল সাবাহ রোড এলাকায় অবস্থান করছেন বলে জানান। কিন্তু এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা দালাল মানিক মিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মানিক মিয়া জানান, তাঁর সঙ্গেও রমজানের কোনো যোগাযোগ নেই। এতে আরও হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিশেষে মানিক মিয়া রমজানের বিনিময়ে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু