Dhaka ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ঝিনাইদহে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ! কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“২ বছরের প্রেম, ৩ দিনের সংসার: নববধূ সংবাদ সম্মেলনে অভিযোগ”

  • Reporter Name
  • সময়: ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭ Time View

মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার,

২ বছরের প্রেম, ৩ দিনের সংসার! স্বামীর অধিকার পেতে সংবাদ সস্মেলন নববধূ​বিয়ে করে মাত্র ৩ দিন সংসার, তারপরই বিতাড়িত; প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্ত্রী।

​দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। আদালতের মাধ্যমে বিবাহ সম্পন্নও হয়, কিন্তু সেই দাম্পত্য জীবন স্থায়ী হলো মাত্র তিন দিন। বিয়ের তিন দিন পরই স্বামী নিরুদ্দেশ এবং শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক নববধূ।

​স্বামীর অধিকার ফিরে পেতে অবশেষে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের ভুক্তভোগী স্ত্রী খাদিজা আফরোজ। তার অভিযোগ, স্বামী জান্নাতুল সিয়াম স্ত্রীর মর্যাদা না দিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

​জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে জান্নাতুল সিয়াম-এর সঙ্গে একই ইউনিয়নের পূর্ব পাড়ার খোকা মিয়া মালঞ্চের মেয়ে খাদিজা আফরোজের দীর্ঘ প্রায় ২ বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

​প্রেমের সূত্র ধরে তারা গত ১৯/১০/২০২৫ ইং তারিখে জামালপুরে গিয়ে কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

​ঘর ছাড়তে হলো মার খেয়েবিয়ের পর নববধূ খাদিজাকে নিয়ে স্বামী জান্নাতুল সিয়াম তার পশ্চিম পাড়ার বাড়িতে যান। সেখানে মাত্র তিন দিন সংসার করার পরই শুরু হয় মূল বিপত্তি। অভিযোগ ওঠে, সিয়ামের বাবা সাইফুল ইসলাম নববধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এর পর থেকেই স্বামী সিয়াম তার স্ত্রীর মর্যাদা না দিয়ে নিরুদ্দেশ হয়েছেন।

​স্ত্রীর অভিযোগস্বামীর অধিকার ও ন্যায়বিচার পেতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাদিজা আফরোজ তার কষ্টের কথা তুলে ধরেন।

তিনি বলেন:​”সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়াম আমাকে বিয়ে করেন। বিয়ের পর মাত্র তিন দিন স্বামীর বাড়িতে সংসার করি। এর পর থেকে স্বামীর অধিকার না দিয়ে সিয়াম চম্পট দিলে আমাকে মারধর করে স্বামীর বাড়ি থেকে বের করে দেন শ্বশুর সাইফুল ইসলাম।”

আরও পড়ুনঃ  নজরুল-সিঁথির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, জানাল সৌদি কর্তৃপক্ষ

​তিনি আরও বলেন, “বর্তমানে স্ত্রীর মর্যাদা না দিয়ে পলাতক রয়েছে আমার স্বামী সিয়াম। আমি আমার স্বামীর অধিকার ফিরে পেতে চাই।”

​প্রশাসনের হস্তক্ষেপ কামনা ​স্বামী জান্নাতুল সিয়াম এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের স্ত্রীর মর্যাদা ও স্বামীর অধিকার ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকলের সহযোগিতা কামনা করেছেন নববিবাহিতা খাদিজা আফরোজ।।।।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

“২ বছরের প্রেম, ৩ দিনের সংসার: নববধূ সংবাদ সম্মেলনে অভিযোগ”

সময়: ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার,

২ বছরের প্রেম, ৩ দিনের সংসার! স্বামীর অধিকার পেতে সংবাদ সস্মেলন নববধূ​বিয়ে করে মাত্র ৩ দিন সংসার, তারপরই বিতাড়িত; প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্ত্রী।

​দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। আদালতের মাধ্যমে বিবাহ সম্পন্নও হয়, কিন্তু সেই দাম্পত্য জীবন স্থায়ী হলো মাত্র তিন দিন। বিয়ের তিন দিন পরই স্বামী নিরুদ্দেশ এবং শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক নববধূ।

​স্বামীর অধিকার ফিরে পেতে অবশেষে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের ভুক্তভোগী স্ত্রী খাদিজা আফরোজ। তার অভিযোগ, স্বামী জান্নাতুল সিয়াম স্ত্রীর মর্যাদা না দিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

​জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে জান্নাতুল সিয়াম-এর সঙ্গে একই ইউনিয়নের পূর্ব পাড়ার খোকা মিয়া মালঞ্চের মেয়ে খাদিজা আফরোজের দীর্ঘ প্রায় ২ বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

​প্রেমের সূত্র ধরে তারা গত ১৯/১০/২০২৫ ইং তারিখে জামালপুরে গিয়ে কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

​ঘর ছাড়তে হলো মার খেয়েবিয়ের পর নববধূ খাদিজাকে নিয়ে স্বামী জান্নাতুল সিয়াম তার পশ্চিম পাড়ার বাড়িতে যান। সেখানে মাত্র তিন দিন সংসার করার পরই শুরু হয় মূল বিপত্তি। অভিযোগ ওঠে, সিয়ামের বাবা সাইফুল ইসলাম নববধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এর পর থেকেই স্বামী সিয়াম তার স্ত্রীর মর্যাদা না দিয়ে নিরুদ্দেশ হয়েছেন।

​স্ত্রীর অভিযোগস্বামীর অধিকার ও ন্যায়বিচার পেতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাদিজা আফরোজ তার কষ্টের কথা তুলে ধরেন।

তিনি বলেন:​”সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়াম আমাকে বিয়ে করেন। বিয়ের পর মাত্র তিন দিন স্বামীর বাড়িতে সংসার করি। এর পর থেকে স্বামীর অধিকার না দিয়ে সিয়াম চম্পট দিলে আমাকে মারধর করে স্বামীর বাড়ি থেকে বের করে দেন শ্বশুর সাইফুল ইসলাম।”

আরও পড়ুনঃ  কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর