Dhaka ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ ও চোর চোর স্লোগান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভালুকার উথুরা ইউপিতে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং প্লেট বিতরণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন পরিষদ ভবনে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং নাম্বার প্লেট বিতরণ শীর্ষক বিশেষ গণবিজ্ঞপ্তি মূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসক) জনাব মোঃ রুবেল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ও সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসান আব্দুল্লাহ আল মাহমুদের অনুপ্রেরণায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ইট-সোলিং করে পাকা করার উদ্যোগ নেওয়া হবে। এ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য হোল্ডিং ট্যাক্স প্রদানকে অপরিহার্য বলে উল্লেখ করা হয়।

এছাড়া পুরাতন হোল্ডিং প্লেটগুলোর কোনো রেকর্ড অফিসে না থাকায় সেগুলোকে মূল্যহীন ঘোষণা করা হয়। পরিবর্তে অফিসের ভলিউমের সাথে মিল রেখে মাত্র ১০০ টাকার বিনিময়ে নামসহ নতুন ডিজিটাল প্লেট সরবরাহ করা হবে। নতুন প্লেট একবার সরবরাহের পর ভবিষ্যতে আর পরিবর্তন করা হবে না বলেও জানানো হয়।

কর্মকর্তারা এ সরকারি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকারের এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়। পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ  পীরগঞ্জে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা গড়ে তুলতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
Tag :
জনপ্রিয় নিউজ

মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

ভালুকার উথুরা ইউপিতে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং প্লেট বিতরণ

সময়: ১২:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন পরিষদ ভবনে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং নাম্বার প্লেট বিতরণ শীর্ষক বিশেষ গণবিজ্ঞপ্তি মূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসক) জনাব মোঃ রুবেল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ও সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসান আব্দুল্লাহ আল মাহমুদের অনুপ্রেরণায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ইট-সোলিং করে পাকা করার উদ্যোগ নেওয়া হবে। এ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য হোল্ডিং ট্যাক্স প্রদানকে অপরিহার্য বলে উল্লেখ করা হয়।

এছাড়া পুরাতন হোল্ডিং প্লেটগুলোর কোনো রেকর্ড অফিসে না থাকায় সেগুলোকে মূল্যহীন ঘোষণা করা হয়। পরিবর্তে অফিসের ভলিউমের সাথে মিল রেখে মাত্র ১০০ টাকার বিনিময়ে নামসহ নতুন ডিজিটাল প্লেট সরবরাহ করা হবে। নতুন প্লেট একবার সরবরাহের পর ভবিষ্যতে আর পরিবর্তন করা হবে না বলেও জানানো হয়।

কর্মকর্তারা এ সরকারি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকারের এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়। পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজারে পাহাড়ধসে এক রাতে ৯ জনের মৃত্যু, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন নিহত