Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৬৪ Time View

 

শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালিয়াকৈর পাশাগেট এলাকার মাঠে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল রানা, আহ্বায়ক সদস্য কবির হোসেন পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রমজান আলী,২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আরমান আলী খান এবং ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন শিকদার। এছাড়াও, পৌর ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পৌর শ্রমিক দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে শ্রমিকদের অধিকার আদায় এবং রাজনৈতিক কর্মসূচিতে শ্রমিক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। শ্রমিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পৌর শ্রমিক দল আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এর ফলে সংগঠনের ভিত্তি মজবুত হবে এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করতে পারবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

কালিয়াকৈরে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সময়: ১১:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালিয়াকৈর পাশাগেট এলাকার মাঠে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ।

পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল রানা, আহ্বায়ক সদস্য কবির হোসেন পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রমজান আলী,২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আরমান আলী খান এবং ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন শিকদার। এছাড়াও, পৌর ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পৌর শ্রমিক দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে শ্রমিকদের অধিকার আদায় এবং রাজনৈতিক কর্মসূচিতে শ্রমিক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। শ্রমিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পৌর শ্রমিক দল আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এর ফলে সংগঠনের ভিত্তি মজবুত হবে এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করতে পারবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ