Dhaka ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির জালালাবাদে পাহাড় কেটে গরুর খামার ও স্থাপনা, নীরব প্রশাসন নিয়ে প্রশ্ন বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গামাটি পুলিশ সুপারের সঙ্গে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • সময়: ০৪:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ Time View

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় প্রতিনিধি দলটি রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সঙ্গে পার্বত্য অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার পার্বত্য অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অবদানের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ এবং সমাজে বিভ্রান্তিকর তথ্য নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “রাঙ্গামাটিতে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রয়াসে সাংবাদিক সমাজের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, পুলিশের জনবান্ধব উদ্যোগ, উন্নয়নমূলক কার্যক্রম এবং অপরাধ দমনে সাফল্যের পাশাপাশি সমাজের যেকোনো সমস্যা বা অসঙ্গতির তথ্য দ্রুত পুলিশের নজরে আনা প্রয়োজন। গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাংবাদিকদের শক্ত অবস্থান একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাঙ্গামাটির ইতিবাচক ও বাস্তব চিত্র দেশ-বিদেশের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, এই পারস্পরিক সহযোগিতা রাঙ্গামাটির স্থিতিশীলতা ও উন্নয়নে একটি শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপির এমপিরা

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ আশিকুর রায়হান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ-অর্থ সম্পাদক মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক আহমদ বিলাল খান এবং কার্যকরী সদস্য অহিদুল ইসলাম অভি।

এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি পুলিশ সুপারের সঙ্গে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সময়: ০৪:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় প্রতিনিধি দলটি রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সঙ্গে পার্বত্য অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার পার্বত্য অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অবদানের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ এবং সমাজে বিভ্রান্তিকর তথ্য নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “রাঙ্গামাটিতে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রয়াসে সাংবাদিক সমাজের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, পুলিশের জনবান্ধব উদ্যোগ, উন্নয়নমূলক কার্যক্রম এবং অপরাধ দমনে সাফল্যের পাশাপাশি সমাজের যেকোনো সমস্যা বা অসঙ্গতির তথ্য দ্রুত পুলিশের নজরে আনা প্রয়োজন। গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাংবাদিকদের শক্ত অবস্থান একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাঙ্গামাটির ইতিবাচক ও বাস্তব চিত্র দেশ-বিদেশের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, এই পারস্পরিক সহযোগিতা রাঙ্গামাটির স্থিতিশীলতা ও উন্নয়নে একটি শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করবে।

আরও পড়ুনঃ  স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি