Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

  • Reporter Name
  • সময়: ১২:০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১০৪ Time View

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ৷ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেই প্রচারণায় অংশ নেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুনঃ  পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

সময়: ১২:০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬