Dhaka ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

৯ আগস্ট ২০২৫, শনিবার

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার, নিহত সাংবাদিকের পরিবারকে অর্থিক ক্ষতিপূরণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেন।

মানববন্ধনে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. আর. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার

সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এবং জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ত্বাহা হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশের সত্য ও গণতন্ত্রের রক্ষক। তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিনের এই নৃশংস হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এ বিষয়টি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার ১
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সময়: ০৩:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

৯ আগস্ট ২০২৫, শনিবার

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার, নিহত সাংবাদিকের পরিবারকে অর্থিক ক্ষতিপূরণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেন।

মানববন্ধনে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. আর. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার

সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এবং জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ত্বাহা হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশের সত্য ও গণতন্ত্রের রক্ষক। তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিনের এই নৃশংস হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এ বিষয়টি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  জিরো পয়েন্টে বালু লুটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি