Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শোকবার্তা মানবজীবন পত্রিকার সম্পাদক ইমদাদুল হক তৈয়বের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ

  • Reporter Name
  • সময়: ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

স্টাফ রিপোর্টারঃমোঃইমরান

বরিশালে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন এবং ‘বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারি এবং বিএসবিআরের জাতীয় ও জেলা প্রতিবেদন তুলে ধরেন বরিশাল জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে।

সিএপিআই (CAPI) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে পরিচালিত এ শুমারিতে সারাদেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা (EA) গঠন করা হয়।

অর্থনৈতিক ইউনিটের চিত্র।

শুমারি অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। বৃদ্ধির হার ৪৯.৬৮%।

অন্যদিকে, বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ৬ হাজার ১৯৭টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৮৬৮টি। বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৬২.২৭ শতাংশ।

নিয়োজিত জনবল

শুমারি অনুযায়ী দেশে মোট নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। বৃদ্ধির হার ২৫.০৩%।

আরও পড়ুনঃ  "সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন

মোট জনবলের মধ্যে ৮৩.২৮% পুরুষ (২ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৬৫২ জন), ১৬.৭১% নারী (৫১ লাখ ১৯ হাজার ২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১ হাজার ৭৩৮ জন)।

বরিশাল জেলায় বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন পুরুষ এবং ৪৪ হাজার ৯১৮ জন নারী কর্মী।

শিল্পের আকার

বরিশাল জেলায় ২৪৯টি বৃহৎ, ৫৭১টি মাঝারি, ৬ হাজার ৪৬টি ক্ষুদ্র, ১ লাখ ৯ হাজার ৭১৮টি মাইক্রো শিল্প এবং ৫৬ হাজার ২৩৫টি কুটিরশিল্প ভিত্তিক অর্থনৈতিক ইউনিট রয়েছে।

দেশের মোট অর্থনৈতিক ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্ভুক্ত, যেখানে শিল্প খাতের অবদান মাত্র ৯.৯৮ শতাংশ। এর মধ্যে ‘পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত’ খাত সর্বোচ্চ ৪১.৮২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।
বিএসবিআরের ভূমিকা

কর্মশালায় আরও জানানো হয়, শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণ এবং ‘এন্টারপ্রাইজ’ ও ‘এস্টাবলিশমেন্ট’-এর মধ্যকার ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ (Parent-Child Relationship) চিহ্নিত করার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মোঃইমরান -স্টাফ রিপোর্টার-

Tag :
জনপ্রিয় নিউজ

শোকবার্তা

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ

সময়: ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃমোঃইমরান

বরিশালে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন এবং ‘বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারি এবং বিএসবিআরের জাতীয় ও জেলা প্রতিবেদন তুলে ধরেন বরিশাল জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে।

সিএপিআই (CAPI) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে পরিচালিত এ শুমারিতে সারাদেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা (EA) গঠন করা হয়।

অর্থনৈতিক ইউনিটের চিত্র।

শুমারি অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। বৃদ্ধির হার ৪৯.৬৮%।

অন্যদিকে, বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ৬ হাজার ১৯৭টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৮৬৮টি। বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৬২.২৭ শতাংশ।

নিয়োজিত জনবল

শুমারি অনুযায়ী দেশে মোট নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। বৃদ্ধির হার ২৫.০৩%।

আরও পড়ুনঃ  রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা