Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ১৩ জন আহত

  • Reporter Name
  • সময়: ০৩:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪০ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের উপর টানানোর বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনী একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা জানায়, এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়৷ এদের মধ্যে ৫ জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা করে। এতে একজন নারীসহ ৮ জন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন তিনি। এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান৷

খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান৷

Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ১৩ জন আহত

সময়: ০৩:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬