
নাচ, গ্ল্যামার আর পর্দায় উপস্থিতি সব মিলিয়ে বহুদিন ধরেই দর্শকের নজরের কেন্দ্রে রয়েছেন তামান্না ভাটিয়া। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এ তাঁর ঝলমলে উপস্থিতি এবং ‘গফুর’ গানের নাচ আবারও প্রমাণ করেছে কিভাবে স্ক্রিনে মুহূর্তেই ঝড় তোলা যায়। এর আগে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’-র মতো গানেও তাঁর পারফরম্যান্স দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
তবে শুধু নাচ নয়, অভিনয়েও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তামান্না। দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি প্রজেক্টেও নিয়মিত কাজ করেছেন তিনি। বিশেষ করে ‘দ্যা লাস্ট স্টোরিজ’-এ তাঁর অভিনয় নিয়ে আলোচনা কম হয়নি। সেখানে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে স্বচ্ছন্দ।
তামান্না জানিয়েছেন, “ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় আমি কখনোই প্রকৃত অর্থে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। সামান্য কিছু মুহূর্ত থাকতে পারে, তবে সচেতনভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছি।” ডিজিটাল যুগে দর্শকের সামনে অসংখ্য কনটেন্ট থাকায় একজন অভিনেত্রী হিসেবে নিজস্ব সীমা নির্ধারণ করাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “এর মানে এই নয় যে আমি নিজেকে আটকে রাখতে চাই। বরং চিত্রনাট্যের প্রয়োজনে যদি কোনো দৃশ্য থাকে, সেটিকে গল্পের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সিনেমার ভাষাও বদলাবে।”
📈 স্টেজ পারফরম্যান্সেও আকাশছোঁয়া চাহিদা
অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও তামান্নার চাহিদা আকাশছোঁয়া। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের নাচ পরিবেশন করে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৬ কোটি রুপ্তি, যা তাঁর জনপ্রিয়তারই আরেক প্রমাণ।
নাচ, গ্ল্যামার আর পর্দায় উপস্থিতি সব মিলিয়ে বহুদিন ধরেই দর্শকের নজরের কেন্দ্রে রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এ তাঁর ঝলমলে উপস্থ
Reporter Name 



























