Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তিনি ত্বরিকতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন: রাউজানে সাবেক ইউপি সদস্য নবী মেম্বারের ইন্তেকাল

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হিঙ্গলা হাজী আহমদুর রহমান সিকদার বাড়ির মরহুম আহমদ মিয়ার কনিষ্ঠ পুত্র, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ডাবুয়া হিঙ্গলা শাখার প্রতিষ্ঠাকালিন সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল নবী মেম্বার ১১ আগস্ট সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।মরহুম ১ ভাই, স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, জামাতা, ভাতিজা-নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একইদিন বাদে আসর হিঙ্গলা বিসিনি মাতা জামে মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।জানাজার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহাজাদা সৈয়দ ইস্কান্দর মির্জা মুকুট আল মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সুলতান আহমেদ, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সাবেক ইউপি সদস্য বেলাল চৌধুরী, শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দপ্তর সম্পাদক আব্দুল করিম, মরহুমের বড়ভাই হাজী আব্দুস ছমদ, রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া, দারুত্বায়ালীম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাস্টার, মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি ফোরকান কোম্পানি, হাসেম মেম্বার, সুলতানপুর দায়রা শাখার সভাপতি আমিনুল ইসলাম বখতিয়ার, ডাবুয়া হিঙ্গলা শাখার সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক মনছুর উদ্দীন, সহ সভাপতি জহিরুল আলম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কামাল, মরহুমের মেজে ছেলে আজিম উদ্দীন, ছোট ছেলে ওসমান গনি বাপ্পি প্রমুখ।পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুমের বড় ছেলে মোহাম্মদ নাজিম উদ্দীন দোয়া চেয়ে বক্তব্য রাখেন।জানাজার নামাজে ইমামতি করেন শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।মরহুমের মৃত্যুতে শাহ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদ, ডাবুয়া হিঙ্গলা শাখা, সুলতানপুর দায়রা শাখা, কলমপতি শাখা, গাউছিয়া কমিটি, গাউছিয়া শাহাজহান মঞ্জিল, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও তরিকত সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

তিনি ত্বরিকতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন: রাউজানে সাবেক ইউপি সদস্য নবী মেম্বারের ইন্তেকাল

সময়: ০৯:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হিঙ্গলা হাজী আহমদুর রহমান সিকদার বাড়ির মরহুম আহমদ মিয়ার কনিষ্ঠ পুত্র, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ডাবুয়া হিঙ্গলা শাখার প্রতিষ্ঠাকালিন সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল নবী মেম্বার ১১ আগস্ট সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।মরহুম ১ ভাই, স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, জামাতা, ভাতিজা-নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একইদিন বাদে আসর হিঙ্গলা বিসিনি মাতা জামে মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।জানাজার নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহাজাদা সৈয়দ ইস্কান্দর মির্জা মুকুট আল মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সুলতান আহমেদ, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সাবেক ইউপি সদস্য বেলাল চৌধুরী, শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দপ্তর সম্পাদক আব্দুল করিম, মরহুমের বড়ভাই হাজী আব্দুস ছমদ, রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া, দারুত্বায়ালীম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাস্টার, মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি ফোরকান কোম্পানি, হাসেম মেম্বার, সুলতানপুর দায়রা শাখার সভাপতি আমিনুল ইসলাম বখতিয়ার, ডাবুয়া হিঙ্গলা শাখার সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক মনছুর উদ্দীন, সহ সভাপতি জহিরুল আলম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কামাল, মরহুমের মেজে ছেলে আজিম উদ্দীন, ছোট ছেলে ওসমান গনি বাপ্পি প্রমুখ।পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুমের বড় ছেলে মোহাম্মদ নাজিম উদ্দীন দোয়া চেয়ে বক্তব্য রাখেন।জানাজার নামাজে ইমামতি করেন শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।মরহুমের মৃত্যুতে শাহ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদ, ডাবুয়া হিঙ্গলা শাখা, সুলতানপুর দায়রা শাখা, কলমপতি শাখা, গাউছিয়া কমিটি, গাউছিয়া শাহাজহান মঞ্জিল, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও তরিকত সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী