
মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার্স:
আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। এবারের নির্বাচনে মেয়র পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু সৈনিক ও গণমানুষের প্রিয় মুখ সরকার রাসেল।
ছাত্ররাজনীতি থেকে গণমানুষের নেতা
সরকার রাসেল কেবল নাম নয়, বকশীগঞ্জের ছাত্ররাজনীতির এক দুঃসময়ের কান্ডারি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি রাজপথে সক্রিয়। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।
সাবেক সভাপতি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বকশীগঞ্জ উপজেলা শাখা।
সাবেক সভাপতি: বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ তাকে এই নির্বাচনে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে।
সরকার রাসেল বলেন,
”আমি বকশীগঞ্জের সন্তান। রাজপথের লড়াই-সংগ্রাম থেকে উঠে এসেছি আপনাদের অধিকার আদায়ের জন্য। এবার উন্নয়ন ও পরিবর্তনের নতুন অঙ্গীকার নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও জানান, পৌরবাসীর পরিকল্পিত নগরায়ণ এবং তরুণদের জন্য কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা
বিগত বছরগুলোতে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততা অর্জন করেছেন এই জননেতা। আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তিনি বকশীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের মূল্যবান দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা শিক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্বই পারে বকশীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ মডেলে রূপান্তর করতে।
Reporter Name 


















