Dhaka ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার মতো রাজনৈতিক দল নয়- খালিদ মাহমুদ চৌধুরী

  • Reporter Name
  • সময়: ০৮:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৯৭ Time View

বাংজেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার নয়, অতীতে বহুবার আওয়ামী লীগকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে কিন্তু বারবার জনগণকে সাথে নিয়ে ফিরে এসেছে।

তিনি গত রবিবার,৮ মার্চ ২০২৬ “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।খবর আইবিএননিউজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দস্তগীর জাহাঙ্গীর এবং বিটিভি’র সাবেক উপ-মহাপরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন বক্তব্য রাখেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচন ছিল জাতির সঙ্গে এক ধরনের ছলনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে আমাদের অনেক ভুল ছিল, এখন সেই ভুলগুলো প্রতি পদে পদে বুঝতে পারছি সামনের দিনগুলোতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ ও জনবান্ধব আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

দলের কঠিন পরিস্থিতিতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারি নাই উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক ভাবে সম্পূর্ণ ব্যর্থ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক উইংস।

শেখ হাসিনার নেতৃত্বের মতো দেশপ্রেম, মানবপ্রেম যার মধ্যে আছেন, তাঁর মতো নেতা পৃথিবীতে কয়জন আছেন, এমন প্রশ্ন করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে ভারত গেছেন,ভাগ্য সহায় থাকায় তিনি আজো আমাদের মাঝে বেঁচে আছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন লড়াই করে আমাদের রাজনীতিতে ফিরতে হবে।

আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনীতির বিভিন্ন কঠিন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন “দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের”- এই দুঃখকে আলিঙ্গন করেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন গড়বো।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন

সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর বলেন, আমাদের রাজনৈতিক চেতনায় ৭১ এবং বঙ্গবন্ধু আমাদের আদর্শ। সাংবাদিকরা অবশ্যই নিরপেক্ষ নয়, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিকরা বাংলাদেশকে সমর্থন করে, ৭১ ও বঙ্গবন্ধুকে সমর্থন করে।

চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন তার বক্তব্যে বলেন, আমাদের অনেক ভুল ছিল এটাই সত্যি। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বীরদর্পে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও লেখক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়ালি এই আলোচনায় আরও রাখেন বক্ত‍ব‍্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজম এর অগ্রদূত আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, আশরাফুল ইসলাম, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান,জুনায়েদ শাহরিয়ার, সাজ্জাদ হেসেন, এইচ এম দুলাল হোসেন, মাজেদুল ইসলাম, ফারুক হোসেন, ওয়ারেশনবী খোন্দকার প্রমূখ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

তথ্যসূত্র:

  • আইবিএননিউজ

  • হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

Tag :
জনপ্রিয় নিউজ

কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার মতো রাজনৈতিক দল নয়- খালিদ মাহমুদ চৌধুরী

সময়: ০৮:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

বাংজেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার নয়, অতীতে বহুবার আওয়ামী লীগকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে কিন্তু বারবার জনগণকে সাথে নিয়ে ফিরে এসেছে।

তিনি গত রবিবার,৮ মার্চ ২০২৬ “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।খবর আইবিএননিউজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দস্তগীর জাহাঙ্গীর এবং বিটিভি’র সাবেক উপ-মহাপরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন বক্তব্য রাখেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচন ছিল জাতির সঙ্গে এক ধরনের ছলনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে আমাদের অনেক ভুল ছিল, এখন সেই ভুলগুলো প্রতি পদে পদে বুঝতে পারছি সামনের দিনগুলোতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ ও জনবান্ধব আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

দলের কঠিন পরিস্থিতিতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারি নাই উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক ভাবে সম্পূর্ণ ব্যর্থ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক উইংস।

শেখ হাসিনার নেতৃত্বের মতো দেশপ্রেম, মানবপ্রেম যার মধ্যে আছেন, তাঁর মতো নেতা পৃথিবীতে কয়জন আছেন, এমন প্রশ্ন করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে ভারত গেছেন,ভাগ্য সহায় থাকায় তিনি আজো আমাদের মাঝে বেঁচে আছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন লড়াই করে আমাদের রাজনীতিতে ফিরতে হবে।

আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনীতির বিভিন্ন কঠিন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন “দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের”- এই দুঃখকে আলিঙ্গন করেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন গড়বো।

আরও পড়ুনঃ  জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস