Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন

  • Reporter Name
  • সময়: ১০:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৭২ Time View

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহতলী মিজি বাড়িতে সম্প্রতি সংক্রান্ত বিরোধের জেরে মৃত জিতু মিজির স্ত্রী ফরিদা বেগম (৬৫) ও তার ছেলে মোঃ মমিন মিজি (৪৬) এর উপর অতর্কিত হামলা হওয়ার অভিযোগ উঠেছে। এই হামলায় মমিন মিজির ছেলে মাইনুদ্দিন মিজিও বাদ পড়েনি। এতে মারাত্মক ভাবে আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। তাকে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ সর্য্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় বড় শাহতলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ হামলাকারীরা হলেন একই বাড়ির জামাল মিজির স্ত্রী জুলেখা বেগম, মেয়ে পারুল বেগম (৪০), এলেমের মেয়ে বৃষ্টি বেগম (৩০), এলাহির স্ত্রী (৪০) এবং রাজিনার মেয়ে আনহা (১৫)। এলাহি মিজি ও এলেম মিজি গং নারীদেরকে দিয়ে সুকৌশলে এ ঘটনাটি ঘটায়।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর তাদের সাথে আমাদের সম্পত্তির সংক্রান্ত মামলা মোকদ্দমা হয়ে আসছে। মামলা মোকদ্দমার রায় আমরাই পেয়েছি। কিন্তু তারা আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে আসছে। সম্প্রতি আমাদের জমির উপর মাটি কাটতে গেলে গত ২৬ মার্চ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ এসে মাটি না কাঁটার জন্য নিষেধ করে যান। তার পর থেকে তারা আমাদেরকে আগের চেয়েও আরো বেশি হুমকি-ধমকি দিতে থাকে। কিন্তু আজ বিকেলে ওই মাটি কাঁটাকে কেন্দ্র করেই এই হামলা করে এতে গুরুতর আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। বৃদ্ধা ফরিদা বেগম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে মমিন মিজি জানান, তার মা সম্পত্তির উপর মাটি কাটতে দেখে বাধা দিতে গেলে কয়েকজন মিলে তাকে মারধর করে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন ধরে হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর: গণমাধ্যমের সহযোগিতা কামনা

মমিন মিজির ছেলে মাইনউদ্দিন মিজি অভিযোগ করেন বলেন, তার বৃদ্ধ দাদুকে কয়েকজন মিলে মারধর করেছে প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন

সময়: ১০:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহতলী মিজি বাড়িতে সম্প্রতি সংক্রান্ত বিরোধের জেরে মৃত জিতু মিজির স্ত্রী ফরিদা বেগম (৬৫) ও তার ছেলে মোঃ মমিন মিজি (৪৬) এর উপর অতর্কিত হামলা হওয়ার অভিযোগ উঠেছে। এই হামলায় মমিন মিজির ছেলে মাইনুদ্দিন মিজিও বাদ পড়েনি। এতে মারাত্মক ভাবে আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। তাকে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ সর্য্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় বড় শাহতলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ হামলাকারীরা হলেন একই বাড়ির জামাল মিজির স্ত্রী জুলেখা বেগম, মেয়ে পারুল বেগম (৪০), এলেমের মেয়ে বৃষ্টি বেগম (৩০), এলাহির স্ত্রী (৪০) এবং রাজিনার মেয়ে আনহা (১৫)। এলাহি মিজি ও এলেম মিজি গং নারীদেরকে দিয়ে সুকৌশলে এ ঘটনাটি ঘটায়।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর তাদের সাথে আমাদের সম্পত্তির সংক্রান্ত মামলা মোকদ্দমা হয়ে আসছে। মামলা মোকদ্দমার রায় আমরাই পেয়েছি। কিন্তু তারা আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে আসছে। সম্প্রতি আমাদের জমির উপর মাটি কাটতে গেলে গত ২৬ মার্চ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ এসে মাটি না কাঁটার জন্য নিষেধ করে যান। তার পর থেকে তারা আমাদেরকে আগের চেয়েও আরো বেশি হুমকি-ধমকি দিতে থাকে। কিন্তু আজ বিকেলে ওই মাটি কাঁটাকে কেন্দ্র করেই এই হামলা করে এতে গুরুতর আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। বৃদ্ধা ফরিদা বেগম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে মমিন মিজি জানান, তার মা সম্পত্তির উপর মাটি কাটতে দেখে বাধা দিতে গেলে কয়েকজন মিলে তাকে মারধর করে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন ধরে হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ইব্রাহিমপুর মৌজায় জমি দখলের অভিযোগ, এমপির আত্মীয়ও রেহাই পাননি