Dhaka ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁ থানার ওসির দিকনির্দেশনায় এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সফল অভিযান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া তীব্র ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গত ১৮ ঘণ্টা ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে পুরো শহর।

গতকাল গভীর রাত ২ টা থেকে বিদ্যুৎ নাই মৌলভীবাজারের ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তীব্রতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ফিডারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে। ফলে নিরাপত্তার খাতিরে এবং কারিগরি ত্রুটির কারণে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি ও বহুতল ভবনগুলোতে পানি তোলা সম্ভব হচ্ছে না, যা গৃহস্থালি কাজে স্থবিরতা নামিয়ে এনেছে।

মোবাইল ফোন ও ল্যাপটপে চার্জ না থাকায় অনেকেরই বাইরের জগতের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

জেনারেটর দিয়ে সাময়িকভাবে কাজ চললেও দীর্ঘ সময়ের এই লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বেশ কিছু জায়গায় মেইন লাইনের ওপর গাছ উপড়ে পড়ায় মেরামতের কাজ করতে সময় লাগছে।

বিদ্যুৎ কর্মকর্তা আরো জানান, আমাদের কর্মীরা রাত থেকেই মাঠে কাজ করছেন। ঝড়ের কারণে অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে এবং ইনসুলেটর ফেটে গেছে। যত দ্রুত সম্ভব সংযোগ সচল করার চেষ্টায় কাজ চলছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, যাত্রীদূর্ভেগ
Tag :
জনপ্রিয় নিউজ

ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

সময়: ১১:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া তীব্র ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গত ১৮ ঘণ্টা ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে পুরো শহর।

গতকাল গভীর রাত ২ টা থেকে বিদ্যুৎ নাই মৌলভীবাজারের ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তীব্রতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ফিডারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে। ফলে নিরাপত্তার খাতিরে এবং কারিগরি ত্রুটির কারণে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি ও বহুতল ভবনগুলোতে পানি তোলা সম্ভব হচ্ছে না, যা গৃহস্থালি কাজে স্থবিরতা নামিয়ে এনেছে।

মোবাইল ফোন ও ল্যাপটপে চার্জ না থাকায় অনেকেরই বাইরের জগতের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

জেনারেটর দিয়ে সাময়িকভাবে কাজ চললেও দীর্ঘ সময়ের এই লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বেশ কিছু জায়গায় মেইন লাইনের ওপর গাছ উপড়ে পড়ায় মেরামতের কাজ করতে সময় লাগছে।

বিদ্যুৎ কর্মকর্তা আরো জানান, আমাদের কর্মীরা রাত থেকেই মাঠে কাজ করছেন। ঝড়ের কারণে অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে এবং ইনসুলেটর ফেটে গেছে। যত দ্রুত সম্ভব সংযোগ সচল করার চেষ্টায় কাজ চলছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

আরও পড়ুনঃ  ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন