Dhaka ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় দাম্পত্য কলহে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে মায়ের কোলে ফিরল শিশু

  • Reporter Name
  • সময়: ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫০ Time View

আহসান হাবিব তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দাম্পত্য কলহকে কেন্দ্র করে পাঁচ মাসের এক শিশু কন্যাকে নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোছাঃ রিয়া মনি (২০) ও মোঃ আরিফ হোসেন (২৫) চলতি বছরের জানুয়ারিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সন্তানের ডায়াপার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিমান করে রিয়া মনি বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শিশুটিকে সঙ্গে নিতে চাইলে স্বামী বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২০ এপ্রিল দুপুর দিকে রিয়া মনি তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জের নির্দেশে সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পাঁচ মাসের শিশু ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইছুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে

আরও পড়ুনঃ  হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় দাম্পত্য কলহে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে মায়ের কোলে ফিরল শিশু

সময়: ০৩:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আহসান হাবিব তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দাম্পত্য কলহকে কেন্দ্র করে পাঁচ মাসের এক শিশু কন্যাকে নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোছাঃ রিয়া মনি (২০) ও মোঃ আরিফ হোসেন (২৫) চলতি বছরের জানুয়ারিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সন্তানের ডায়াপার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিমান করে রিয়া মনি বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শিশুটিকে সঙ্গে নিতে চাইলে স্বামী বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২০ এপ্রিল দুপুর দিকে রিয়া মনি তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জের নির্দেশে সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পাঁচ মাসের শিশু ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইছুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে

আরও পড়ুনঃ  রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার