Dhaka ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালপুরে ১৫ লক্ষ টাকার মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৩:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

মাসুদ রানা ​জামালপুর, জেলা প্রতিনিধি:

​জামালপুর জেলা শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মোছাঃ লকসি বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুজ্জামান ও তার সংগীয় ফোর্স মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় সংবাদ পান যে, পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে হানা দিলে পালানোর চেষ্টাকালে লকসি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
​উদ্ধারকৃত আলামত
​গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:​ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ১০৪ গ্রাম হেরোইন (২০ পুটলা), যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। ইঁদুর মারার ঔষধের প্যাকেটে লুকানো ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।​গ্রেফতারকৃত লকসি বেগম জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে এবং লেবু বেপারীর স্ত্রী। তিনি বর্তমানে জামালপুর সদর থানার পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করতেন।এ ঘটনায় জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-৩০/২৩৭) একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিশাল মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জামালপুরে ১৫ লক্ষ টাকার মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময়: ০৩:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মাসুদ রানা ​জামালপুর, জেলা প্রতিনিধি:

​জামালপুর জেলা শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মোছাঃ লকসি বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুজ্জামান ও তার সংগীয় ফোর্স মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় সংবাদ পান যে, পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে হানা দিলে পালানোর চেষ্টাকালে লকসি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
​উদ্ধারকৃত আলামত
​গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:​ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ১০৪ গ্রাম হেরোইন (২০ পুটলা), যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। ইঁদুর মারার ঔষধের প্যাকেটে লুকানো ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।​গ্রেফতারকৃত লকসি বেগম জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে এবং লেবু বেপারীর স্ত্রী। তিনি বর্তমানে জামালপুর সদর থানার পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করতেন।এ ঘটনায় জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-৩০/২৩৭) একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২