Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, পিপুলিয়া এবং দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, পিপুলিয়া এলাকার মো. আতিক এবং দারকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমান অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এবং ইভটিজিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

সময়: ১১:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, পিপুলিয়া এবং দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, পিপুলিয়া এলাকার মো. আতিক এবং দারকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমান অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এবং ইভটিজিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৮ মাদকসেবী গ্রেফতার