Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপর ভেঙে পড়ল গাছ, আহত ২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১

  • Reporter Name
  • সময়: ১০:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত এলাকায় মাদক পাচারকারীরা মাদক পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে একজন মাদক পাচারকারী। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ আটক ১, অভিযুক্তের ভিন্ন দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২

উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১

সময়: ১০:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত এলাকায় মাদক পাচারকারীরা মাদক পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে একজন মাদক পাচারকারী। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ ৪ গ্রেফতার!