Dhaka ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবীর করতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী হেফাজতে ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় গণধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৫ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলা থানার ওসি শওকত আলীর প্রচেষ্টায় দৃষ্টান্ত স্থাপন করলেন। অল্প সময়ের মধ্যে আলোচিত ডিমলা থানার ৯ম শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণ মামলার মূল আসামি কাজল রানা (২১) কে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় তার বোনের বাড়ি থেকে গত ৫ মে (মঙ্গলবার) রাতে ডিমলা থানার পুলিশ ও হাতীবান্ধা থানার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানা সূত্রে জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী ছাত্রী (ছদ্মনাম: আক্তার) শৈশবকাল থেকে তার নানার বাড়িতে অবস্থান করে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে একই এলাকার কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) ভিকটিমকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে আটক রাখে এবং পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় গত ৬ এপ্রিল/২৬ ভিকটিমের নানি বাদী হয়ে ডিমলা থানায় অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে ধর্ষকদ্বয় আত্মগোপনে চলে যায়। গত ২৮ এপ্রিল/২৬ ডিমলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত ২ নং আসামি মুন্না ইসলাম মান্নান (২৪) কে ঢাকার উত্তরায় র‍্যাব-১ এর সহায়তায় গ্রেপ্তার করে। এর ৮ দিনের মাথায় গণধর্ষণ মামলার অন্যতম মূল আসামিকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কাজল রানাকে বুধবার (৬ মে/২৬) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
Tag :
জনপ্রিয় নিউজ

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার

ডিমলায় গণধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সময়: ১০:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলা থানার ওসি শওকত আলীর প্রচেষ্টায় দৃষ্টান্ত স্থাপন করলেন। অল্প সময়ের মধ্যে আলোচিত ডিমলা থানার ৯ম শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণ মামলার মূল আসামি কাজল রানা (২১) কে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় তার বোনের বাড়ি থেকে গত ৫ মে (মঙ্গলবার) রাতে ডিমলা থানার পুলিশ ও হাতীবান্ধা থানার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানা সূত্রে জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী ছাত্রী (ছদ্মনাম: আক্তার) শৈশবকাল থেকে তার নানার বাড়িতে অবস্থান করে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে একই এলাকার কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) ভিকটিমকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে আটক রাখে এবং পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় গত ৬ এপ্রিল/২৬ ভিকটিমের নানি বাদী হয়ে ডিমলা থানায় অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে ধর্ষকদ্বয় আত্মগোপনে চলে যায়। গত ২৮ এপ্রিল/২৬ ডিমলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত ২ নং আসামি মুন্না ইসলাম মান্নান (২৪) কে ঢাকার উত্তরায় র‍্যাব-১ এর সহায়তায় গ্রেপ্তার করে। এর ৮ দিনের মাথায় গণধর্ষণ মামলার অন্যতম মূল আসামিকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কাজল রানাকে বুধবার (৬ মে/২৬) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার, সন্দেহভাজন ৪ আটক