Dhaka ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

  • Reporter Name
  • সময়: ০৯:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৪৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

বহুজাতিক আইওএস সাগর-২০২৬ মোতায়েনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ-ভারত নৌ সহযোগিতা ও আঞ্চলিক নৌ-সমন্বয়ের ক্ষেত্রে এ সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং ক্রমবর্ধমান নৌ সহযোগিতার প্রতিফলন।

সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে পেশাগত মতবিনিময় ও কার্যকরী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে সফররত জাহাজটির সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে ‘আইওএস সাগর’-এ ডেক রিসেপশনের আয়োজন করা হবে, যেখানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফররত জাহাজটির কমান্ডিং অফিসার দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচিতে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, পেশাগত মতবিনিময় এবং সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে সফরের অংশ হিসেবে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও জনগণের মধ্যে সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইওএস সাগর’-এর এ সফর ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ও ‘মহাসাগর’ উদ্যোগের প্রতিফলন। একই সঙ্গে এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশ ও ভারতের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

সময়: ০৯:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

বহুজাতিক আইওএস সাগর-২০২৬ মোতায়েনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ-ভারত নৌ সহযোগিতা ও আঞ্চলিক নৌ-সমন্বয়ের ক্ষেত্রে এ সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং ক্রমবর্ধমান নৌ সহযোগিতার প্রতিফলন।

সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে পেশাগত মতবিনিময় ও কার্যকরী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে সফররত জাহাজটির সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে ‘আইওএস সাগর’-এ ডেক রিসেপশনের আয়োজন করা হবে, যেখানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফররত জাহাজটির কমান্ডিং অফিসার দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচিতে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, পেশাগত মতবিনিময় এবং সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে সফরের অংশ হিসেবে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও জনগণের মধ্যে সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  “ইলিশের চাঁদপুর উন্নত কতদূর”