Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলপনা মোসাদ্দেক; সংগ্রাম, আত্মবিশ্বাস ও মানবিকতার এক অনুপ্রেরণার নাম হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের রাঙ্গাবালীতে সাগরে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকায় তিনটি ট্রলার মালিককে আনুমানিক ৪৫ লাখ টাকার জাল পুরিয়ে দেয় কোস্টগার্ড চোখের সুরক্ষায় আধুনিক চিকিৎসা: প্রফেসর ডা. কিউ এম ইকবাল হোসেনের মুখোমুখি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড় শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে আজ ঐতিহাসিক ওয়াজ মাহফিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • সময়: ১০:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৭৪ Time View

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন থাকবেন। পরিশেষে, সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী : আসাদুল হাবিব দুলু
Tag :
জনপ্রিয় নিউজ

আলপনা মোসাদ্দেক; সংগ্রাম, আত্মবিশ্বাস ও মানবিকতার এক অনুপ্রেরণার নাম

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

সময়: ১০:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন থাকবেন। পরিশেষে, সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ  "কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন